বই পরিচিতি
বই পরিচিতি
৭১ : নিবন্ধ সংকলন
২০২১ সালে ঢাকঢোল পিটিয়ে আওয়ামী সরকার বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং ভুয়া মুক্তিযুদ্ধের ৫০তম বছর উদযাপন করেছে। এই উদযাপনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা-আওয়ামী সরকার ইতিহাসকে নানাভাবে বিকৃত করার প্রচেষ্টা চালিয়েছে, যথেচ্ছ মিথ্যাচার করেছে, যা তারা শুরু থেকেই করে আসছে। ’৭১ নিবন্ধ সংকলনে মুক্তিযুদ্ধে আওয়ামী নেতৃত্বের ভূমিকা, মুক্তিযুদ্ধ নিয়ে বুর্জোয়া শাসকশ্রেণি ও রাষ্ট্রের মিথ্যাচার, মুক্তিযুদ্ধে বাহিঃশক্তিগুলোর ভূমিকা, নারীদের ভূমিকা, যুদ্ধাপরাধীর বিচার প্রশ্ন, ’৭১ মুক্তিযুদ্ধ প্রশ্নে দুই শ্রেণি দুই দৃষ্টিভঙ্গিÑ ইত্যাদি প্রশ্নে আলোচনা করা হয়েছে। অর্থাৎ মুক্তিযুদ্ধে আওয়ামী নেতাদের অবস্থান, শাসক বুর্জোয়া শ্রেণির মিথ্যাচার, ইতিহাস বিকৃতির খ-ন/উন্মোচন করা হয়েছে। তাছাড়া ’৭১-এর মুক্তিযুদ্ধে সত্যিকার অর্থেই কারা, কোথায় এবং কিভাবে বিপ্লবী বা আত্মনির্ভরশীল যুদ্ধ গড়ে তুলেছিলেন সে সম্পর্কেও আলোকপাত করা হয়েছে। ২০১১ সালে যখন বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব ও মুক্তিযুদ্ধের ৪০ বছর পূর্তি পালন করা হচ্ছিল, তখন থেকেই ‘আন্দোলন’ পত্রিকাটি মুক্তিযুদ্ধ নিয়ে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সরকারের মিথ্যা ইতিহাসকে খ-ন করে একটা সিরিজ প্রকাশের উদ্যোগ নেয়। “৭১” হচ্ছে তারই সংকলন।
মাওবাদী অগ্রযোদ্ধা
বাংলাদেশের মাওবাদী আন্দোলনে শহিদ ও প্রয়াত প্রতিনিধিস্থানীয় কমরেডদের জীবন ও সংগ্রামের সংক্ষিপ্ত পরিচিতি এই বইটি। কমরেড মাও সেতুঙ এর নেতৃত্বে চীনের সাংস্কৃতিক বিপ্লব ও রুশ-চীন মহাবিতর্কের প্রভাব ভারত ও বাংলাদেশের বিপ্লবেও পড়েছিল। কয়েকটি মাওবাদী কেন্দ্র গড়ে উঠেছিল। এই কেন্দ্রগুলো দুই লাইনের সংগ্রামের মধ্য দিয়ে একটি মাত্র কেন্দ্রে ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হয়। তা সত্ত্বেও তারা সবাই মাওবাদ গ্রহণ করার কারণে নয়াগণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার জন্য সংসদীয় পথকে বর্জন করে গ্রামকে ভিত্তি করে সশস্ত্র সংগ্রাম গড়ে তোলার জন্য মাওবাদীরা নিজেদের নিয়োজিত করেছিলেন। এই মাওবাদীরা ভুল-বিচ্যুতিসহ ৬০-দশকের শেষের দিক থেকে শুরু করে ’৭১-এর মুক্তিযুদ্ধকালে এবং বাংলাদেশ আমলে মুজিব-জিয়া-এরশাদ-খালেদা-হাসিনার সামরিক-বেসামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে বিপ্লবী সশস্ত্র সংগ্রাম পরিচালনা করেছেন। এই সমস্ত সংগ্রামে হাজার হাজার কমরেড জেল খেটেছেন, শহিদ হয়েছেন ও আজীবন বিপ্লবী জীবন-যাপন করে প্রয়াত হয়েছেন। মুক্তিযুদ্ধকালে মুজিববাহিনী ও আওয়ামী মুক্তিবাহিনী, বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পর রক্ষীবাহিনী, র্যাব-পুলিশ দ্বারা এবং শাসকশ্রেণি, সরকার এবং সংশোধনবাদীদের দ্বারা মাওবাদীদের সন্ত্রাসী, জঙ্গি আখ্যায়িত করে বিবিধভাবে খুন-গুম এবং ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। যেটি আমরা এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলেও দেখতে পাচ্ছি। তাদের ত্যাগের কারণেই আমাদের দেশে মাওবাদী লাইনকে রক্ষা করা, বিপ্লবী যুদ্ধকে বিকশিত করা বা এগিয়ে নেয়া সম্ভব হয়েছে। দেশের বিপ্লবের ইতিহাসে হাজার হাজার মাওবাদ অনুসারী, কর্মী-জনগণ শহিদ হয়েছেন। তাদের মধ্য থেকে গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় ৪৪ জন কমরেডের সংক্ষিপ্ত পরিচিতি রয়েছে এই বইয়ের।
বই দু’টির প্রকাশক : আতিফ অনীক, সাবেক সভাপতি বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন। ৭১ : প্রকাশকাল- মার্চ ২০২১, মূল্য : ১০০ টাকা। অগ্রযোদ্ধা : প্রকাশকাল- নভেম্বর ২০২১, মূল্য: ৮০ টাকা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

আরও খবর
- শনি
- রোব
- সোম
- মঙ্গল
- বুধ
- বৃহ
- শুক্র